২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ প্রস্তুতি শেষ

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আসরের জন্য নিজেদের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ১২ দিনের এক প্রশিক্ষণ শিবির শেষ করে আগামী সপ্তাহে জার্মানিতে তিনটি প্রীতি ম্যাচ খেলার প্রতীক্ষায় রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 01:22 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মরক্কো, লাটভিয়া ও ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রদর্শনী ম্যাচ তিনটি খেলবে।

২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ আসরে যুক্তরাষ্ট্র চমৎকার নৈপুণ্য দেখিয়ে কোয়ার্টার--ফাইনালে উঠে যায়।

বিশ্বকাপ আসরের প্রথম রাউন্ডে ইটালি, ঘানা ও চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে যুক্তরাষ্ট্র।

২৩ সদস্যের মার্কিন দলটির ফুটবলারদের ক্রীড়া নৈপুণ্য পরীক্ষা করে দলের মধ্যে সমঝোতা গড়ে তুলতে চান যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার ব্রুস এরেনা।