স্কুল ছাত্র জিসানের খুনীদের বিচারের দাবিতে বিক্ষোভ: ২ এসআই সাময়িক বরখাস্ত
সূত্রাপুরে স্কুল ছাত্র জিসানের খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার ব্যাপক বিক্ষোভ করেছে এলাকার মানুষ।
জিসান গত বৃহস্পতিবার রহস্যজনকভাবে খুন হয়।
হত্যাকা-ে জড়িত সন্দেহে আটক, জিসানদের প্রতিবেশি আলমগীর হোসেন, তার স্ত্রী তসলিমা ও ভাই ফিরোজকে শনিবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে চায়। আদালত একদিনের রিমা- মঞ্জুর করে।
এছাড়া পুলিশ কর্তৃপক্ষ কর্তব্যে অবহেলার কারণে সূত্রাপুর থানার দুই এসআইকে সাময়িক বরখাস্ত করেছে।
এ দুই পুলিশ সদস্য হলো-- এসআই আবদুল¬াহ ও ডিউটি অফিসার আঙ্গুরি আক্তার সীমা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) মাহবুবুর রহমান বিডিনিউজকে বলেন, স্থানীয়দের বিক্ষোভের কারণে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ দুজন পুলিশ সদস্যকে ইতোমধ্যে বরখাস্ত করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয় নারী, শিশুসহ বিক্ষুব্ধরা রাস্তায় নেমে এসে খুনী ও পুলিশের বিরুদ্ধে ¯ে¬াগান দেয়।
নবাবপুর হাই স্কুলের সামনে তারা একটি মানবন্ধন কর্মসূচি পালন করে। এসময় বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড দিলে পুরোনো ঢাকায় চার ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
এর আগে শুক্রবার স্থানীয়রা প্রায় ছয় ঘন্টা থানা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
সূত্রাপুর থানার ১০৫/২ বিসিসি রোডের বাসিন্দা মোটর মিস্ত্রি মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে জিসান আহমেদ গত বৃহস্পতিবার রাত ৮টায় নিখোঁজ হয়।
পরে রাত ১০টায় পুলিশ একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ তার পরিবারকে কোনো খবর না দিয়ে মিটফোর্ড হাসপাতাল মর্গে লাশ পাঠিয়ে দেয়।
পরে তার পরিবারের সদস্যরা জানতে পারে, পুলিশ জিসানের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মরদেহ উদ্ধারের পর নিহত জিসানের পরিবারের সদস্যরা ওই ভবনের মালিকের বিরুদ্ধে মামলা করতে থানায় যায়।
এ ঘটনায় নবাবপুর সরকারি স্কুলের শিক্ষকরা তাদের ছাত্র হত্যায় শোক প্রকাশ করে হত্যাকারীদের বিচার দাবি করেছেন।
