২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বাসের চাপায় বৃদ্ধার মৃত্যু

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে মেহেরপুরের গোপালপুর নামক স্থানে শনিবার দুপুরে বাসের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 04:06 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নিহতের নাম হালেয়া খাতুন (৬০)। তিনি জেলার রামনগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মেহেরপুরগামী জিএন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের গোপালপুর এলাকায় চলন্ত বাস থেকে যাত্রী হালেয়া খাতুনকে নামানোর সময় ওই বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।