সমুদ্র উপকূলে প্রাকৃতিক সম্পদ ও সীমানা নির্ধারণে পরিবেশ আন্দোলনের দাবি
পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে শুক্রবার বাংলাদেশের সমুদ্র সীমানা নির্ধারণ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার দাবিতে রাজধানীর হাইকোর্ট মাজার গেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এসময় বক্তারা ১৯৭৮ সালের টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণ করার ওপর জোর দেন।
এছাড়াও বাংলাদেশের সমুদ্র সীমায় ভারত ও মায়ানমারের তেল গ্যাস অনুসন্ধানের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার, সমুদ্র সম্পদের তালিকা প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর দফতরে উচ্চ পর্যারে মনিটরিং সেল গঠনসহ আট দফা দাবি উত্থাপন করা হয়।
তেলগ্যাস রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ এতে সভাপতিত্ব করেন।
