২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সদরঘাটে বোমা বিস্ফোরণে ২ কিশোর আহত

রাজধানীর সদরঘাটে শুক্রবার একটি বোমা বিস্ফোরণে মিরাজ (১০) এবং শহিদুল (১৫) নামের দুই কিশোর আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বোমা বিস্ফোরণে মিরাজ ডান চোখে এবং শহিদুল বুকে আঘাত পেয়েছে। আহত মিরাজের পিতার নাম আবুল কাশেম এবং শহিদুলের পিতার নাম সিদ্দিক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশকে উদ্বৃত করে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জানায়, সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর একটি ঘাটে দুপুর ১টায় ওই দুই কিশোর বল মনে করে বস্তটি নিয়ে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। এর এক পর্যায়ে বল সদৃশ বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

ঢাকা মেডিকেল কজেল হাসপাতাল সূত্র জানায়, “তাদের অবস্থা এখন শংকামুক্ত”।