খাগড়াছড়ি গ্রামে অবৈধ জমি দখল প্রচেষ্টায় আ’লীগের প্রতিবাদ
খাগড়াছড়ি আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার জেলার মানিকছড়ি উপজেলার গ্রামে জমি অবৈধ দখল প্রচেষ্টার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন।
আ’লীগ নেতারা শুক্রবার এক বিবৃতিতে বলেন, খাগড়াছড়ি চা বাগান কর্তৃপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গ্রামের জমি অবৈধভাবে দখল করার প্রচেষ্টা চালাচ্ছে।
তারা এ ব্যাপারে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের দাবি জানান।
গ্রামবাসীর অভিযোগ, ব্রাক পরিচালিত খাগড়াছড়ি চা বাগান কর্তৃপক্ষ চা বাগান বর্ধিত করার নামে ৫শ’ থেকে ৬শ’ একর জমি অবৈধ দখল করে শতাধিক গ্রামবাসিকে গ্রাম ছাড়া করার ষড়যন্ত্র করছে।
গ্রামবাসী জানায়, এ ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং সরকার শিগগিরই কোন পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
