চট্টগ্রামে পিডিবি কর্মচারি ও শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা
দুর্নীতি দমন কমিশন (এসিসি) বন্দরনগরী চট্টগ্রামের এক শুল্ক এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে।
সূত্র জানায়, আয়ের চেয়ে অনেক বেশি পরিমাণের অর্থ ও সম্পদের মালিক হওয়ার প্রেক্ষিতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে এসিসি এ দুর্নীতি মামলা দায়ের করে।
পুলিশ শুক্রবার জানায়, এসিসির পরিদর্শক জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার কোটিপতি শুল্ক কর্মকর্তা খুরশিদুল আলম এবং পিডিবি’র স্টোরকিপার হুসাইনুজ্জামানের বিরুদ্ধে হালিশহর এবং পাহাড়তলী থানায় দু’টি মামলা দায়ের করেন।
তদন্ত পরিচালনার পর এসিসি দেখতে পায়, অভিযুক্ত দু’জন সরকারি কর্মচারী তাদের পারিশ্রমিকের চেয়ে প্রচুর পরিমাণে অতিরিক্ত অর্থ সংগ্রহ করেছে এবং সম্পদের মালিক হয়েছে।
মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, পিডিবি’র স্টোরকিপার হুসাইনুজ্জামানের বেতন স্কেল ১২০০ টাকা। কিন্তু চট্টগ্রামের হালিশহর এবং কুমিল্লার চৌদ্দগ্রামে তার একটি করে প্রাসাদতূল্য বাড়ি রয়েছে। এছাড়াও চট্টগ্রাম শহরের অভিজাত এলাকায় ভিআইপি টাওয়ারে তার একটি দোকান আছে। এসব মিলিয়ে তার প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
অপর কোটিপতি সাবেক শুল্ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সাত বছর চাকরি করার পর ঢাকার গুলশানে ৬০ লাখ টাকায় একটি ফ্ল্যাট কিনেছে।
সূত্র জানায়, জাহাঙ্গীর আলম ১৯৯৬ সালে খুলনার শুল্ক বিভাগে যোগ দেয় এবং পরে চট্টগ্রামে বদলি হয়। ২০০৩ সালে সে অবসর গ্রহণ করে।
