২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অজ্ঞাত ২ যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা জেলার সদর ও চৌদ্দগ্রাম থেকে পুলিশ অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশ শুক্রবার একথা জানায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 11:16 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় লোকজন বৃহস্পতিবার বিকেলে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের কৃষি জমিতে এক অজ্ঞাত যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে জেলার আদর্শ সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চক্ষু হাসপাতালের কাছে শঙ্করপুর গ্রামের এক কৃষি জমিতে এলাকাবাসী বৃহস্পতিবার বিকেলে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।