ঢাবি’র ঘ ইউনিটের প্রথম বর্ষে ভর্তি সাক্ষাতকার ৩১ মে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ২০০৫ - ০৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাক্রমানুযায়ী দ্বিতীয় সাক্ষাতকার ৩১ মে গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ মে বুধবার বিজ্ঞান শাখার মেধাক্রম ৬০৯ থেকে ১১০০ পর্যন্ত সিরিয়ালের সাক্ষাতকার গ্রহণ করা হবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। বানিজ্য শাখার মেধাক্রম ১৩৯ থেকে ৩০০ পর্যন্ত সিরিয়ালের সাক্ষাতকার গ্রহণ করা হবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধাক্রম অনুযায়ী নির্দিষ্ট বিভাগে নির্ধারিত আসন পূর্ণ না হওয়া পর্যন্ত প্রার্থীদের সাক্ষাতকারে ডাকা হবে। সাক্ষাতকারকালে প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং দুকপি পাসপোর্ট সাইজ ছবি আনতে অনুরোধ করা হয়েছে।
