২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের দুর্গাপুরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩০

কুড়িগ্রাম জেলার দুর্গাপুর এলাকায় বৃহস্পতিবার সকালে মিনিবাস খাদে পড়ে এক কিশোরী নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নিহতের নাম নাছিমা (১২)। তার বাড়ি রংপুরের পাগলাপীর এলাকায়।

সূত্র জানায়, সকাল ১১টার দিকে কুড়িগ্রাম - চিলমারী সড়কের দুর্গাপুর বিকল্প সড়কে যাত্রীবাহী একটি মিনিবাস (কুড়িগ্রাম-জ - ০৫ - ০০১৩) একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উল্টে নীচে পড়ে যায়। এতে মিনিবাসের যাত্রী নাছিমা ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় কমপক্ষে ৩০ জন।

এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দু’জনের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে তাৎক্ষনিকভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।