পটুয়াখালীতে অগ্নিকান্ডে ১৫টি দোকান ভস্মিভূত, আহত ১৫
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে অগ্নিকান্ডে কমপক্ষে ১৫টি দোকান ভস্মিভূত হয়েছে। দমকল বাহিনী বৃহস্পতিবার এ কথা জানায়।
দমকল বাহিনী এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর তিন সদস্যসহ ১৫ জন আহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টায় ব্যবসা প্রতিষ্ঠানের একটি ক্রোকারিজ দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে পটুয়াখালী সদরের দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজানের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়।
দমকল বাহিনী সূত্র জানিয়েছে ক্ষতির পরিমান ২৫ লাখ টাকা। তবে দোকানের মালিকেরা জানিয়েছে ৫০ লাখ টাকার মালামাল আগুনে ভস্মিভূত হয়েছে।
