আশরাফ-উদ-দৌলা জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত
বর্তমানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আশরাফ--উদ--দৌলাকে জাপানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরে যোগদান করেন। তার কূটনৈতিক কর্মজীবনে তিনি পরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বার্লিন, রোম, লন্ডন, সিঙ্গাপুর, ক্যানবেরা এবং কলম্বোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে তিনি ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
