ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২
ফরিদপুর - খুলনা মহাসড়কে ফরিদপুরের গঙ্গাবর্দী নামক স্থানে বুধবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছে।
নিহতরা হলেন, সুজন, মনির, তরিকুল, ইসমাইল, মামুন এবং অজ্ঞাত একজন।
পুলিশ সূত্র জানায়, ফরিদপুর - ঢাকা মহাসড়কে ভোর সোয়া ৪টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে (চুয়াডাঙ্গা - ট - ০২ - ০০৭৩) বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী ট্রাক (যশোর - ট - ০২ - ০৪৭৮) সামনের দিক থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
