বাগেরহাটে দিনমজুর খুন
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে এক দিনমজুরকে সন্ত্রাসীরা খুন করেছে। পুলিশ রোববার একথা জানায়।
নিহত দিনমজুরের নাম এমদাদুল হক (৪০)। তার বাড়ি বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামে। সে বিভিন্ন জায়গায় পানের বরাজে দিন মজুর হিসেবে কাজ করতো।
পুলিশ জানায়, যাত্রাপুর বাজার থেকে শনিবার সন্ধ্যায় দিনমজুর এমদাদুলকে সন্ত্রাসীরা অপহরনের পর তার হাত-পায়ের রগ কেটে হত্যা করে রহিমাবাদ গ্রামের একটি বাঁশবাগানে ফেলে রেখে যায়।
পরে পুলিশ খবর পেয়ে রোববার সকালে বাঁশবাগান থেকে এমদাদুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
