২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পরিবহন শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে সড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

ফরিদপুরে আনন্দ পরিবহনের দুইজন বাস শ্রমিককে ছাটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শনিবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বাস শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 02:40 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

প্রায় দেড় ঘন্টার সড়ক অবরোধের ফলে ঢাকা, ফরিদপুর, বরিশাল, খুলনা মহাসড়কে দুরপাল্লা ও স্থানীয় রুটের সকল যান চলাচল বন্ধ ছিল।

এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়।

সোয়া ১২টার দিকে প্রশাসন, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।