সাইফউদ্দিন মানিককে চিকিৎসার জন্য সিঙ্গাপুর প্রেরণ
গণ-ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিককে শনিবার সকালে চিকিৎসার জন্য বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।
গণ-ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, হৃদরোগ ও ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে তিনি ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক সেন্টার ও কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
