২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্য মঞ্চ, বিকল্পধারা ও তরিকত ফেডারেশনের ঢাকা-সিলেট লংমার্চ শনিবার

হযরত শাহজালালের (র.) মাজারের ওরসে গ্রেনেড হামলা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জ্বালানি, পানি, সার ও ডিজেল সংকটের প্রতিবাদে জাতীয় ঐক্যমঞ্চ, বিকল্পধারা বাংলাদেশ এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন শনিবার ঢাকা--সিলেট লংমার্চ কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

নগরীর মুক্তাঙ্গনে সকাল ৮টায় সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে এবং নরসিংদী, ভৈরব ও আশুগঞ্জ হয়ে বিকাল ৩টায় হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে পৌছে শেষ হবে।  

জাতীয় ঐক্যমঞ্চ সভাপতি ও প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন এবং সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা সভাপতি একিউএম বদরুজ্জোদা চৌধুরী লংমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

বিকল্পধারা সাধারণ সম্পাদক মেজর (অব.) মান্নান শুক্রবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, একই ধরনের কর্মসূচি পর্যায়ক্রমে অন্য বিভাগীয় শহরেও পালন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ঐক্য মঞ্চের সদস্য সচিব আব্দুর রউফ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা জাকির হোসাইন।