২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

বান্দরবান পার্বত্য জেলার মিলনছড়ি সড়কে সেনাবাহিনী বৃহস্পতিবার বিকেলে এক অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে--লাল লিম বম, সরোত্তম তঞ্চঙ্গ্যা এবং লাল রেম চম।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 11:33 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি সাবমেশিন কারবাইন (এসএমজি) এবং একটি ৯ এমএম পিস্তল।

পুলিশ ও সেনাবাহিনী সূত্র জানায়, রুমা উপজেলা থেকে একটি জিপ গাড়িতে (চট্ট মেট্রো-গ-২০৩৮) করে দুইজন অস্ত্র ব্যবসায়ী বান্দরবান শহরে আসার সংবাদ পেয়ে আগে থেকে সেনা সদস্যরা মিলনছড়ি এলাকায় ওঁৎ পেতে থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের আজমিরী হোটেল থেকে লাল রেম চমকে গ্রেপ্তার করা হয়।