২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ আদালত থেকে পালিয়ে যাওয়া মহিলা মাদক ব্যাবসায়ী নরসিংদীতে গ্রেপ্তার

কিশোরগঞ্জ আদালত থেকে বুধবার পালিয়ে যাওয়া ফাতেমা বেগম নামের মহিলা মাদক ব্যাবসায়ীকে বৃহস্পতিবার নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

ভৈরব থানা এলাকায় মাদক ব্যবসার অভিযোগে তাকে আটক করে বুধবার কিশোরগঞ্জ আদালতে আনলে টয়লেটে যাওয়ার নাম করে সে পালিয়ে যায়।

পরে ভৈরব পুলিশ নরসিংগীর রায়পুরা থানা পুলিশের সহায়তায় থানার লক্ষ্মিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।