২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমন্ত অবস্থায় ঢাবি ছাত্রের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র তারেক হাসান শাহীন (২৪) মঙ্গলবার দুপুরে সলিমুল্লাহ হলের ৩০ নং কক্ষে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

হল সূত্র যায়, সকাল এগারটায় ঘুমুতে যাবার পর দুপুর দু’টায় তার কোনো সাড়া না পেয়ে রুমমেটরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।  

শাহীন মূলত স্যার এ এফ রহমান হলের ছাত্র।

তার গ্রামের বাড়ি নওগাঁ। তার পিতার নাম নাজমুল হুদা।