সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট
ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোডের জাহানারা মেডিক্যাল হলে সন্ত্রাসী হামলা এবং লুটপাটের প্রতিবাদে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে মঙ্গলবার সকাল ছ’টা থেকে ১১টা পর্যন্ত শহরের সকল ওষুধের দোকান বন্ধ ছিল। ধর্মঘটের কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ধর্মঘট শেষে ওষুধ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি স্মারকলিপি পেশ করে।
টিএ রোডের জাহানারা মেডিক্যালে সোমবার সন্ত্রাসী হামলায় দোকানের মালিক মোনায়েম হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়।
