২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর কাফরুলে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

নগরীর কাফরুলে সোমবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের নাম রাজু আহমেদ (২৫)। সে ফেনী জেলার সোনাগাজী উপজেলার শফিকুর রহমানের ছেলে। র‌্যাব জানায়, রাজুকে রোববার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

র‌্যাব সূত্র জানায়, রাজুর সহযোগীদের ধরতে তাকে নিয়ে কচুক্ষেত এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

র‌্যাব- ৪ এর মেজর কামরুজ্জামান বলেন, আমরাও পাল্টা গুলি চালাই।

তিনি আরো বলেন, এসময় রাজু পালানোর চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। 

তার মরদেহ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।