২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬টি জেলায় পরিবহন ধর্মঘট অব্যাহত, খুলনায় প্রশাসনের সাথে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি জেলায় পরিবহণ ধর্মঘট অব্যাহত রয়েছে। রোববার খুলনায় বাস মালিক সমিতির সাথে বিভাগীয় প্রশাসনের সভা কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

এদিকে দক্ষিণাঞ্চলের ৪০টি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সোমবার ঢাকায় বিআরটিসি চেয়ারম্যানের সাথে বৈঠকে যোগ দেবেন কিনা-এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্যে রোববার বরিশালের একটি হোটেলে বৈঠক করে।

বরিশাল--পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বিডিনিউজকে জানান, খুলনার বিভাগীয় প্রশাসনের সাথে বৈঠকে এক মাসের মধ্যে দাবিগুলোর সমাধান করা হবে বলে যে আশ্বাস দেওয়া হয়েছে, বাস মালিক সমিতি তা প্রত্যাখ্যান করেছে।