২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘটে আরও ৮টি জেলা অন্তর্ভূক্ত হচ্ছে, বরিশাল, বাগেরহাট, বাকেরগঞ্জে ধর্মঘটীদের হামলা ভাংচুর

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলার ১৭৫টি রুটে বেসরকারি বাস-মালিক সমিতির অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুক্রবারও অব্যাহত রয়েছে। শনিবার থেকে এ ধর্মঘটের আওতায় আসছে আরও ৮টি জেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

শুক্রবার বাস মালিকদের ৪৪টি সংগঠন খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে দিনব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠকে পিরোজপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট, বরগুনা, ভোলা, যশোর, মাদারীপুর এবং ফরিদপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলার পর ঘর্মঘটের আওতায় ঢাকা বিভাগের আরও পাঁচটি এবং খুলনার আরও তিনটিসহ মোট আটটি জেলা অন্তর্ভূক্ত করার সিন্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া তারা বিআরটিসি’র চেয়ারম্যানের পদত্যাগের দাবিও জানিয়েছে।

গৃহীত সিদ্ধান্ত আগামী দুই এক দিনের মধ্যে কার্যকর হবে বলে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার সাংবাদিকদের জানান।

এসময় তিনি আরও জানান, আগামী ৮ মে বিআরটিসি কর্তৃপক্ষ ঢাকায় যে সমঝোতা বৈঠকের আহ্বান করেছে সেই বৈঠকে বাস মালিক সমিতির উপস্থিতির ব্যাপারে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি।

তবে বিআরটিসি’র চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার বলেছেন, এই রুটে বিআরটিসি’র বাস সার্ভিস বন্ধ করা যাবে না। কেননা সাধারণ মানুষের সেবায় এই বাস সার্ভিস চালু করা হচ্ছে।

তিনি বিডিনিউজকে বলেন, “আমরা প্রাইভেট বাসের নেতা, মিনিবাসের মালিক এবং বাসের শ্রমিকদের সাথে এই সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনায় বসতে প্রস্তুত আছি।”

বিআরটিসি’র চেয়ারম্যান বলেন ‘আমি বাসের নেতাদের সাথে কথা বলার জন্য সোমবার  তাদের আমন্ত্রন জানিয়েছি এবং আমার বিশ্বাস তারা এই ব্যাপারে সাড়া দেবে।

তিনি বলেন, ২০০২ সাল ৩৪২টি বিআরটিসি বাস থেকে ২০০৬ সালের মধ্যে ১০০০ বাসে উনীœত করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিআরটিসি বাস সার্ভিস বন্ধ করার প্রচেষ্টার বিপক্ষে রাজধানীর বিআরটিসি ভবনের সামনে বিআরটিসি শ্রমিকরা সভা সমাবেশ করেছে।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে অবর্নণীয় বিপাকে পড়েছে ওইসব রুটের যাত্রীরা। সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস ধর্মঘটের ফলে বিভিন্ন জেলায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

বাগেরহাট প্রতিনিধি জানান, দক্ষিণাঞ্চলে লাগাতর পরিবহণ ধর্মঘটের তৃতীয় দিনে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় বিআরটিসি বাস চালানো এবং ধর্মঘট প্রত্যাহারের দাবিতে বাগেরহাট শহরে সাধারণ মানুষ প্রতিবাদ মিছিল করেছে।

ভোরে ধর্মঘটী শ্রমিকরা ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসের চালক আব্দুল কুদ্দুস ও সুপারভাইজার শরিফুল ইসলামকে মারপিট করে ৪ হাজার দু’শত টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে ধর্মঘটী বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরো পাঁচটি জেলাকে ধর্মঘটের আওতায় আনার লক্ষ্যে শুক্রবার বিকালে খুলনায় সভা করেছে। বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত সভা চলছিল।

ধর্মঘটের তৃতীয় দিনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কিছু টেম্পু ভাংচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের চোখ এড়িয়ে কিছু টেম্পুকে গ্রামের রাস্তা দিয়ে লুকিয়ে চলাচল করতে দেখা যায়।

ঢাকা থেকে আসা সোহাগ পরিবহণের নৈশ কোচের (ঢাকা মেট্রো ব ১১-২৫৫৪) সুপারভাইজার শরিফুল অভিযোগ করেন, শুক্রবার ভোর সাড়ে ৫ টায় তাদের বাসটি বাগেরহাট বাসস্ট্যা-ে পৌছালে স্থানীয় ৭/৮ জন পরিবহণ শ্রমিক তাকে ও ড্রাইভারকে মারধর করে তাদের কাছে থাকা কর্তৃপক্ষের ৪ হাজার ২০০ টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নেয়।

সোহাগ পরিবহণের খুলনার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি সোহাগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ধর্মঘটকারীদের বিরুদ্ধে তারা থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছে না।

বরিশাল প্রতিনিধি জানান, পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে শুক্রবার বরিশালের বাকেরগঞ্জে বাস ও টেম্পু শ্রমিকদের মধ্যে সংঘর্ষে  এবং পুলিশি হামলায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা বাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালীন পরিবহন ধর্মঘটে একাত্মতা প্রকাশ না করার জন্যে মালিক সমিতির কর্মীরা টেম্পুৃ চালকদের ওপর চড়াও হয় এবং ২৫টি টেম্পু ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে বরিশাল নগরী থেকে তিনটি বাসে করে কর্মীরা বাকেরগঞ্জ পৌঁছায় এবং টেম্পুগুলো ভাংচুর করতে শুরু করে। এতে কয়েকজন টেম্পু শ্রমিক আহত হয় এবং তারাও পাল্টা হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সংঘর্ষে লিপ্তদের ধাওয়া করে। এসময় স্থানীয় জনতা টেম্পু শ্রমিকদের সাথে একজোট হয়ে বরিশাল থেকে যাওয়া কর্মীদের একটি বাসের ওপর হামলা করে। এসব হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৫০ জন চাহত হয়। পরে পরিস্থিতি খারাপ দেখে মালিক সমিতির কর্মীরা বরিশালে ফিরে যায়।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বিডিনিউজকে বলেন, টেম্পু শ্রমিকরা তিনটি বাস ভাংচুর করে এসময় বাস মালিক সমিতির ২৫কর্মী আহত হয়।

বরিশাল ও খুলনা বিভাগের বাস ও মিনিবাস এসোসিয়েশন ও বাসের শ্রমিক ইউনিয়ন এই রুটে বিআরটিসি বাসের সার্ভিস বাতিল করার দাবিতে এই ধর্মঘট আহবান করে।