২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে নারী ও শিশুসহ ৩৪ জনকে উদ্ধার করেছে বিডিআর

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদস্যরা বৃহস্পতিবার রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নারী ও শিশুসহ ৩৪জনকে উদ্ধার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সূত্র জানায়, বেলা ১০টার দিকে পদ্মা নদীর ওপরে বড়কুঠি ঘাট দিয়ে পাচারের সময় বিডিআর দলটিকে উদ্ধার করে।

উদ্ধারকৃতদের অধিকাংশের বাড়ী নড়াইল ও যশোর জেলায়।ভারতে কাজের প্রলোভন দেখিয়ে এদের পাচার করা হচ্ছিল।

পাচারে জড়িত থাকার অভিযোগে পুলিশ নড়াইলের ঈমানুদ্দীন শেখকে গ্রেপ্তার করেছে।

এদিকে গ্রেপ্তারকৃত ঈমানুদ্দীন জিজ্ঞাসাবাদের সময় মাহাবুল ইসলামকে এ অপরাধের হোতা বলে উল্লেখ করে।

উল্লেখ্য, মাহাবুল বিডিআর পরিচালিত অপারেশনের সময় পালিয়ে যেতে সক্ষম হয়।