বরিশালে র্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পেয়ারপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে র্যাবের সাথে ক্রসফায়ারে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীর নাম রফিক।
র্যাব সূত্র জানায়, র্যাব সদস্যরা মঙ্গলবার ঢাকার বাড্ডা এলাকা থেকে রফিককে গ্রেফতার করে র্যাব ৮ এর কার্যালয়ে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ও তার সহযোগীদের স¤পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
তার দেয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা তাকে নিয়ে সহযোগীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে বৃহস্পতিবার ভোরে বাকেরগঞ্জ উপজেলার পেয়ারপুর গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
এসময় রফিক র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি পাইপগান, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও আটটি গুলির খোসা উদ্ধার করেছে।
নিহত রফিকের বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
