২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পৃথক ঘটনায় শিশু ও বৃদ্ধা নিহত

লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারী গ্রামে অজ্ঞাত ঘাতকের হাতে নিহত হয়েছে হাবিবুর রহমান (৮) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসী জানায়।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

গ্রামের রহমত আলীর ছেলে হাবিবুর দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

পুলিশ বুধবার সকালে তার লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

পুলিশ এবং স্থানীয় জনগণ জানায়, হত্যাকারী শিশু হাবিবের বাম চোখ তুলে ও তার জিব কেটে পরে হত্যা করে জমিতে ফেলে দেয়।

পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এছাড়াও জেলার বেলাভিটা গ্রামে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘূর্ণিঝড়ে শহিদুন্নেছা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়।