২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই

পার্বত্য জেলা বান্দরবানের আজিজ নগর নামক বাজার বুধবার সকালে অগ্নিকাণ্ডে  পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, সকাল ১১ টার দিকে আজিজনগর বাজারে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন মুহুূর্তে আশেপাশে ছড়িয়ে পড়ে। আগ্নি দুর্ঘটনায় পাঁচটি দোকানপাট সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে চকরিয়া থেকে দমকল বাহিনীর ইউনিট এসে স্থানীয় জনতার সহযোগিতায় আগুন নেভায়।

আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়।

দমকল বাহিনীর ধারণা, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ২০ লাখ টাকা।