২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলায় বুধবার থেকে অনির্দিষ্টকালে জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 12:37 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বিআরটিসি, টেম্পু, নসিমন, করিমন ও মোটর সাইকেলে যাত্রী বহন বন্ধের দাবীতে বরিশাল ও খুলনা বিভাগের ৪টি বাস ও মিনিবাস মালিক সমিতি এবং বাস শ্রমিক ইউনিয়নের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শতাধিক রুটে এই ধর্মঘট আহবান করে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পিরোজপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট এবং বরগুনাসহ ১৩টি জেলার ১৭৫টি রুটে বাস ধর্মঘটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

বাস ও মিনিবাস মালিক সমিতি বিডিনিউজকে জানান, তাদের সব দাবী মানা না পর্যন্ত এই বাস ধর্মঘট অব্যাহত থাকবে।