চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি প্রত্যাহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের ফলপ্রসূ আলোচনার পর মঙ্গলবার অবরোধ প্রত্যাহার করা হয়।
উপাচার্য বদরুল আলমের সভাপতিত্বে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে প্রশাসনের ওই বৈঠকে সকল অনুষদের ডিন, প্রক্টর এবং হল প্রভোস্টরা অংশ নেন।
মেরিন সায়েন্স ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মেরিন সায়েন্স অ্যান্ড ফিসারিজ ইনস্টিটিউটের সাথে একীভূতকরণের দাবিতে অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকরা তাদের আন্দোলনে ইন্ধন দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
