২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজদের অস্ত্রের আঘাতে ২ র‌্যব সদস্য আহত

রংপুরে চাঁদাবাজদের হামলায় মঙ্গলবার দুই র‌্যব সদস্য আহত হয়েছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় র‌্যাব সদস্যরা চাঁদাবাজ দলের দুইজনকে গ্রেপ্তার করলেও বাকী তিনজন অস্ত্রসহ পালিয়ে যায়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

র‌্যাব ও এলাকাবাসী সূত্র জানায়, বিকেলে শহরের সাতগাড় মিস্ত্রিপাড়া এলাকায় মোকসেদুল ইসলাম নামে একজন আর্মড পুলিশ সদস্যের কাছে ওই এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও চাাঁদাবাজ ৫০ হাজার টাকা চাাঁদা  দাবি করে। তিনি  বিষয়টি র‌্যাবকে অবহিত করলে র‌্যাব সদস্যরা রাজ মিস্ত্রীর বেশে ওই বাড়িতে গিয়ে অবস্থান নেয়। বিকেলে সন্ত্রাসীরা চাঁদা নিতে আসলে র‌্যাব সদস্যরা তাদের ঘিরে ফেলে। এসময় চাঁদাবাজরা তাদের সঙ্গে থাকা  অস্ত্র দিয়ে র‌্যাবের উপর ঝাপিয়ে পড়ে । র‌্যাবও পাল্টা হামলা চালিয়ে আব্দুল জব্বারের ছেলে ভুট্টু (২৬)এবং নিজাম উদ্দিনের ছেলে আনজুকে (৩০) গ্রেপ্তার করে। এসময়  সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য আমিরুল ও সুলতান আহত হয়। তাদেরকে  রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।