২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৪, আহত ২০

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় বজ্রপাতে চারজন নিহত এবং কমপক্ষে ২০জন আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নিহতরা হলো- চাঁদ মিয়ার স্ত্রী রেখা বেগম (২০), আব্দুল লতিফের মেয়ে ডলি (১০), মঞ্জুর হোসেনের ছেলে খাইরুল (৩০) এবং ইসহাকের ছেলে ইমরুল (২৫)। নিহতরা সকলেই জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

আহতদের মধ্যে জামাল, সুকুদ্দি, বজলুর রহমান, উজ্জ্বল, কালাম, আকবর এবং হারুনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে কালবৈশাখী ঝড়ে নাচোল ও গোমস্তাপুর উপজেলার বোরো ধানসহ অন্যান্য ফসল এবং বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু গাছ উপড়ে গেছে।