বগুড়ায় বোমার সরঞ্জামসহ জেএমবি’র আত্মঘাতী সদস্য গ্রেপ্তার
রাজশাহী র্যাবের একটি দল মঙ্গলবার বগুড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবি’র এক আত্মঘাতী সদস্যকে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে জয়নগর গ্রামের বাড়ি থেকে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্য সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব তার ঘরের মেঝে খুঁড়ে বিপুল পরিমাণ ডেটোনেটর, ইন্ডিকেটর সার্কিট, সাংগঠনিক ও জেহাদি বইপুস্তক উদ্ধার করে।
সাইদুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকার পর মাত্র কয়েকদিন আগে বাড়ি এসেছিল।
