অধ্যাপক মোজাফ্ফর আহমেদ টিআইবির নতুন সভাপতি, মাহফুজ আনাম সাধারণ সম্পাদক
প্রখ্যাত শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী অধ্যাপক মোজাফ্ফর আহমেদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
টিআইবি ট্রাস্টিদের বার্ষিক সভায় তারা বিনা প্রতিদ্বন্বিতায় ওই পদ দুটিতে নির্বাচিত হন।
অধ্যাপক মোজাফ্ফর আহমেদ সাবেক সভাপতি স্যামসন এইচ চৌধুরী এবং মাহফুজ আনাম রুহি গজনবীর স্থলাভিষিক্ত হলেন।
বোর্ডের অন্য সদস্যরা হলেন- স্যামসন এইচ চৌধুরী, অধ্যাপক খান সারোয়ার মুরশিদ, অ্যাডভোকেট তৌফিক নওয়াজ, কাজী আমিনুল হক, রুহি গজনবী ও সুলতানা কামাল।
