নওগাঁয় ট্রাকের চাপায় শ্রমিকের মৃত্যু
নওগাঁ-রাণীনগর সড়কের সুলতানপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আমজাদ হোসেন (৪০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় আমাজাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে তার মৃত্যৃ হয়।
পুলিশ জানায়, বয়লার শ্রমিক আমজাদ হোসেন বাইসাইকেলযোগে নওগাঁ সদর উপজেলার অমুলা গ্রামের নিজ বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে নওগাঁ সদর থানায় একটি মামলা হয়েছে।
