নাারায়নগঞ্জে কারখানা মালিককে কুপিয়ে হত্যা
নারায়নগঞ্জের সদর থানাধীন সৈয়দপুর এলাকায় মঙ্গলবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কারখানা মালিকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (৩২)। তিনি সৈয়দপুরের বোক্তাবলী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকাল সাতটার দিকে পাঁচ/ছয়জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে জামালকে উপুর্যপরি ছুরিকাঘাত করে।
পুলিশ জামালের মৃতদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
