গার্মেন্টস কারখানায় ডিজেল সরবরাহ অব্যাহত রাখার আবেদন জানিয়েছে বিজিএমইএ
গার্মেন্টস কারখানায় ডিজেল সরবরাহ অব্যাহত রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণের জন্যে সরকারের প্রতি আবেদন জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ’র এক বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, পর্যাপ্ত ডিজেলের অভাবে কারখানার জেনারেটরগুলো চালানো যাচ্ছে না।
ডিজেল সঙ্কটের কারণে উদ্বেগ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে পোশাক শিল্প ব্যাপক লোকসানের মুখোমুখি হবে বলে বিজিএমইএ জানায়।
