যুবলীগ নেতা তালেব হত্যা মামলার অভিযুক্ত আসামীরা বেকসুর খালাস
যুবলীগের কেন্দ্রীয় নেতা এবিএম তালেবুর রহমান শেখ হত্যা মামলার আসামী নিহত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী ও ছাত্রদল কর্মী শাহীন, সাহেব আলী, বাবুল, আলমগীর, কালাম, দিলদার এবং বাকিরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার ঢাকার ৪ নং দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এ আর মাছউদ এ রায় ঘোষণা করেন।
গত ২০০১ সালের ১২ জানুয়ারি জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে পশ্চিম রাজা বাজারের রনদা ফার্মেসীর সামনে অভিযুক্তরা তালেবকে গুলি করে।
তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক মোহাম্মদ আমীর হোসেন বাবু তেজগাঁও থানায় আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার বাদিপক্ষের একজন আইনজীবী বলেন, মামলাটিতে নিহতের মা ও দুই ভাই চাক্ষুস সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেও আদালত আসামীদের বেকসুর খালাস দেন।
