২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ

সারাদেশে জ্বালানি সঙ্কট অব্যাহত থাকায় ও মূল্য বৃদ্ধির আশংকায় বান্দরবানের পেট্রোল পাম্পগুলোসহ বিভিন্ন দোকানে রোববার থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ হয়ে গেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 04:26 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

মোটরসাইকেল চালক জহির জানান, তেলের জন্যে পেট্রোল পাম্পে গেলে আমি তেল পায়নি। পেট্রোল পাম্পের সামনে লোকজন তেলের জন্যে জড়ো হলেও তেল নেই বলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

জনৈক ইসমাইল অভিযোগ করেন, জেলা সদরের তেলের ডিলাররা তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। প্রভাবশালী কেউ গেলে তেল দিলেও সাধারণ মানুষের কাছে তারা তেল বিক্রি করছেননা।

তিনি আরো জানান, প্রতি লিটার ডিজেল ৬০ টাকা ও অকটেন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। লোকজন পাম্পগুলো থেকে তেল না পেয়ে খুচরা দোকান থেকে তেল কিনতে বাধ্য হচ্ছেন। এদিকে জেলার পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ থাকলেও তারা তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় জেলায় তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে অভিযোগ পাওয়া গেছে।