২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. চৌধুরী’র বারিধারার বাসায় অগ্নিকাণ্ড

বিকল্পধারার প্রধান এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী’র রাজধানীর বারিধারার বাসভবনে রোববার ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 10:57 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এই অগ্নিকাণ্ডে বি. চৌধুরী এবং তার ছেলে সাংসদ মাহী বি চৌধুরী’র শয়নকক্ষসহ তিনটি কক্ষে আগুন লাগে।

সূত্র জানায়, বদরুদ্দোজা চৌধুরী, তার স্ত্রী, মাহী বি. চৌধুরী এবং তার স্ত্রী ও ছেলে অগ্নিকাণ্ডের এই মৃত্যুফাঁদ থেকে কোন রকমে প্রাণে বাঁচতে সক্ষম হন।

বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেন।

সাবেক এই প্রেসিডেন্টের পরিবারের সদস্যরা জানান, ভোর ৫টার দিকে দ্বিতীয় তলায় অবস্থিত বি. চৌধুরী এবং তার ছেলের শয়নকক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এই বাড়ির নিচতলার ড্রয়িংরুমও আগুনে পুড়ে যায়।