পাবনার সাঁথিয়ায় জামাত নেতাকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দন পুর উপজেলায় শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা বোমা নিক্ষেপের পর স্থানীয় জামাতের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে।
নিহত জামাত নেতার নাম ডা. আব্দুর রশীদ (৪৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারি ডা. আব্দুর রশীদ মাগরিবের নামাজ শেষে বাজারে তার ওষুধের দোকানের সামনে গেলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে আব্দুর রশীদ মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এদিকে হত্যাকা-ের পর এলাকায় উত্তেজনা ও আতংক বিরাজ করছে।
