২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাংলা একাডেমীর অভিধান সঙ্কট

চট্টগ্রামে বাংলা একাডেমীর অভিধান সঙ্কট দেখা দিয়েছে। দু’ একটি বুক স্টলে পাওয়া গেলেও দাম হাকা হচ্ছে দ্বিগুণেরও বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বাংলা একাডেমীর বাংলা থেকে ইংরেজী অভিধানের মূল্য ১৫০ টাকা লেখা থাকলেও বুক স্টল মালিকরা দাম হাঁকছেন ২৮০ টাকা। ইংরেজী টু বেঙ্গলী অভিধানের দাম আরো বেশি।

এ ব্যাপারে নগরীর একটি বুক স্টলের মালিক জানান, আগে আমরা ৩০ শতাংশ কমিশনে অভিধান বিক্রি করেছি। কিন্তু বর্তমানে বইই পাওয়া যাচ্ছেনা। অনেক কষ্ট করে এ অভিধানগুলো সংগ্রহ করেছি। তাই দাম বেশি রাখতে হচ্ছে।