২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ছিনতাইকারীদের হাতে টেক্সিক্যাব চালক খুন

গাজীপুরে জয়দেবপুর তিন সড়ক এলাকায় ছিনতাইকারীরা টেক্সিক্যাব চালককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। শনিবার পুলিশ একথা জানায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নিহত নুর মোহাম্মদ (২৫) মীর হাজিরবাগ ডেমরা থানার বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টায় একদল ছিনতাইকারী হেল্পলাইন প্রাইভেট লিমিটেডের (ঢাকা-মেট্রো-প ১১-১১৬৩) গাড়িটির চালককে থামিয়ে ছিনতাই শেষে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। 

পুলিশ লাশ এবং গাড়ি উদ্ধার করেছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এব্যাপারে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি।