২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘মালা’ শনিবার দুপুর বা সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানতে পারে

হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন প্রচ- ঘূির্ণঝড় আরও জোরদার হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুর অথবা সন্ধ্যায় আকিয়াবের নিকট দিয়ে মিয়ানমারের আরাকান উপকূল অতিক্রম করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 09:20 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এর প্রভাবে বাংলাদেশের উপকূল অঞ্চলে বয়ে যেতে পারে তুমুল ঝড় -- বৃষ্টি। এসময় সাগর প্রচ- উত্তাল থাকবে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত এবং মংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের এক বিশেষ  বুলেটিনে শনিবার সকালে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন প্রচ- ঘূণিঝড় “মালা” উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল ।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

একজন আবহাওয়াবিদ বিডিনিউজকে জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিল দেশের উপকূল অঞ্চলে আঘাত করা ঘূর্ণিঝড়টির সঙ্গে মালা’র বেশ কিছুটা গতি - প্রকৃতির পার্থক্য রয়েছে।

তিনি জানান, ’৯১ সালের ঘূর্ণিঝড়টির গতিমূখ ছিলো বাংলাদেশের উপকূল অঞ্চল। আর এবারের মালা’র গতিমুখ মায়ানমার। এছাড়া ’৯১ সালের ঘূর্ণিঝড়টি ছিলো আরো অনেক বেশী শক্তিশালী। এ কারণে সেবার ক্ষয়ক্ষতির পরিমান ছিলো ব্যাপক।

’৯১ সালের ওই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে দেশে প্রায় একলাখ চার হাজার মানুষ প্রাণ হারায়। ক্ষতি হয় প্রায় এক হাজার ৭৮০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ।