২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফ হোসেন চৌধুরীর ছোটভাইয়ের হামলায় আহত ২, পরে পাল্টা হামলার শিকার

দপ্তরবিহীন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর ছোটভাই শাহীন চৌধুরী শুক্রবার পটুয়াখালীর মির্জাগঞ্জে তার নিজ এলাকায় একদল ক্যাডার নিয়ে ব্যাপক তান্ডব চালানোর পর বিকেলে প্রতিপক্ষ দল তাকে  কুপিয়ে জখম করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সূত্র জানায় একদল ক্যাডার নিয়ে শাহীন চৌধরী উপজেলার রামপুর ও মাধবখালীর বিভিন্ন স্থানে মটরসাইকেলে ঘুরে ঘুরে তান্ডব চালায় এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা জলফু কাজীর বাড়িতে হামলা করে। এ হামলায় মিজান ও নজরুল কাজী আহত হলে তাদের পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বিকেলে ইউনিয়নের বিসমিল্লাহ বাজারে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে শাহীন চৌধুরীর ওপর হামলা চালায় ও শরীর বিভিন্ন স্থানে জখম করে। আহত অবস্থায় তাকেও স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী শুক্রবার মির্জাগঞ্জেই অবস্থান করছিলেন।