সার্ক’র পর্যবেক্ষক সদস্য পদ লাভে ইউ’র আগ্রহ প্রকাশ
ইউরোপীয় ইউনিয়ন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)’র পর্যবেক্ষক সদস্য পদ লাভের আগ্রহ প্রকাশ করেছে। এবছর জুলাইয়ে কমিশনের পক্ষ থেকে কাউন্সিল অব মিনিস্টার এর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে।
ইউরোপিয় ইউনিয়নের দক্ষিণ এশিয়া বিষয়ক সংসদীয় প্রতিনিধি দলের চেয়ারপার্সন নিনা গিল বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাঙ্গে এক বৈঠকে এ বিষয়ে ইঙ্গিত দেন।
পররাষ্ট্রমন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান সংসদে দুই দিনের সফরে বর্তমানে ব্রাসেলসে রয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ইউরোপিয় সংসদ সদস্যদের একটি দলের সঙ্গে বৈঠক করেন এবং সন্ত্রাসীর বিরুদ্ধে আইনরক্ষাকারী বাহিনীর ভুমিকার ওপর আলোকপাত করেন।
বিভিন্ন রাজনৈতিক দলের ইউরোপিয়ান সংসদ সদস্যরা বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন অর্জনের প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী এর আগে তার সম্মানে দেওয়া নিনা গিলের একটি ওয়ার্কিং লাঞ্চে অংশ নেন। ইউরোপিয় সংসদের সহ-সভাপতি ভাইডাল-কড্রেস রোকা এই সময় উপস্থিত ছিলেন।
