কেরাণীগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা
কেরাণীগঞ্জের আগানগর গ্রামে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পুলিশ শুক্রবার একথা জানায়। নিহতের নাম মুক্তা (১৩)।
পুলিশ জানায়, স্কুল থেকে ফেরার পর মায়ের সাথে খাবার নিয়ে মনোমালিন্য হলে এক পর্যায়ে ঘরের আড়ার সাথে মুক্তা ফাঁস নেয়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
