ঘূর্ণীঝড় ‘মালা’ হ্যারিকেনে রূপ নিয়েছে, শনিবার আঘাত করতে পারে
ঘূর্ণীঝড় ‘মালা’ এখন হ্যারিকেনে রূপ নিয়েছে। প্রচ- গতিতে এটি শনিবার নাগাদ মায়ানমারে আঘাত করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূল অঞ্চলে বয়ে যেতে পারে তুমুল ঝড় -- বৃষ্টি।
আবহাওয়া অফিসে জানায়, শুক্রবার চট্টগ্রাম ও কক্সবাজার নৌ বন্দরকে ৪ নম্বর এবং মংলা নৌ বন্দরকে ২ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়।
একজন আবহাওয়াবিদ বিডিনিউজকে জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিল দেশের উপকূল অঞ্চলে আঘাত করা ঘূর্ণীঝড়টির সঙ্গে মালা’র বেশ কিছুটা গতি - প্রকৃতির পার্থক্য রয়েছে।
তিনি জানান, ’৯১ সালের ঘূর্ণীঝড়টির গতিমূখ ছিলো বাংলাদেশের উপকূল অঞ্চল। আর এবারের মালা’র গতিমুখ মায়ানমার। এছাড়া ’৯১ সালের ঘূর্ণীঝড়টি ছিলো আরো অনেক বেশী শক্তিশালী। এ কারণে সেবার ক্ষয়ক্ষতির পরিমান ছিলো ব্যপক।
’৯১ সালের ওই প্রলয়ঙ্করী ঘূর্ণীঝড়ে দেশে প্রায় একলাখ চার হাজার মানুষ প্রাণ হারায়। ক্ষতি হয় প্রায় এক হাজার ৭৮০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ।
আবহাওয়া অফিস জানায়, হ্যারিকেন মালা’র অবস্থান এখন চট্টগ্রাম থেকে দক্ষিণ - দক্ষিণ - পশ্চিম দিকে প্রায় ৮১০ কিলোমিটার দূরত্বে। এছাড়া এর অবস্থান কক্সবাজার থেকে প্রায় ৭২০ কিমি দক্ষিণ - দক্ষিণ - পশ্চিম এবং মংলা থেকে প্রায় ৮৩০ কিমি চট্টগ্রাম থেকে দক্ষিণ -- দক্ষিণ -- পূর্ব দিকে।
মালা’র কেন্দ্রর গতিমুখ উত্তর ও উত্তর -- পূর্বাঞ্চলে মায়ানমারের দিকে। এর কেন্দ্রে এখন প্রতি ঘন্টায় বাতাসের গতি ১২০ কিমি থেকে ১৬০ কিমি পর্যন্ত। হ্যারিকেন মালা বহন করছে প্রচ- মাত্রার দমকা ও ঝড়ো হাওয়া।
জানা যায়, মালা গতিমুখ পরিবর্তন না করলে শনিবার নাগাদ মায়ানমারে আঘাত করতে পারে। এর ঝাপ্টায় বাংলাদেশের উপকূল অঞ্চলে বয়ে যেতে পারে প্রচ- ঝড়বৃষ্টি।
