শেরে বাংলা একে ফজলুল হকের ৪৪তম মৃত্যবার্ষিকী পালিত হচ্ছে
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং মহান নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৪৪তম মৃত্যবার্ষিকী বৃহস্পতিবার পালিত হচ্ছে।
তিনি অবিভক্ত বাংলা ও তৎকালীন পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারত উপমহাদেশের অন্যতম নেতা শেরে বাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্ম গ্রহণ করেন এবং ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু মরহুমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পন করেন। তিনি এক বিবৃতিতে বলেন, শেরে বাংলার অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
শেরে বাংলার মৃত্যবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা, মিলাদ মাহফিল, কোরানখানিসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
