২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী শ্রমিকদের সকল অধিকার বাস্তবায়নের জন্যে নারী নেতৃবৃন্দের আহবান

গার্মেন্টস ট্রেড ইউনিয়নের নারী নেতৃবৃন্দরা সকল পোষাক প্রস্তুতকারক কারখানায় নারী শ্রমিকদের অধিকার যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

গার্মেন্টস নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং  ন্যায্য মজুরি অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।  বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় অর্থনীতিতে নারী শ্রমিকরা উল্লেখযোগ্য অবদান রাখার পরেও তারা নানা নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন

সম্মেলনে কারখানাসমুহে নারী শ্রমিকদের অধিকার ও মর্যাদা সমুন্নত রেখে কাজের অনুকুল পরিবেশ সৃষ্টির জন্যে অঙ্গীকার ব্যক্ত করেন নারী নেতৃবৃন্দরা। এই লক্ষ্য মাত্রা অর্জনের জন্যে তারা একটি যৌথ কর্ম পরিকল্পনা সম্মেলনে উপাস্থাপন করেন।

নারী শ্রমিকদের অধিকারসমুহ বাস্তবায়নের জন্যে তারা বাংলাদেশ সরকার, বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং মানবাধিকার সংগঠন সমুহকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ারও আহবান জানান।

টেক্্রটাইলস গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন এবং বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।